ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ওসমান হাদির জানাজায় যেতে ঢাবি থেকে থাকবে বিশেষ বাস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজার নামাজ আগামীকাল শনিবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও শিক্ষার্থীদের জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


শুক্রবার (১৯ ডিসেম্বর) ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জানাজায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আগামীকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বর থেকে বাসগুলো সংসদ ভবনের উদ্দেশে ছেড়ে যাবে।

ads
ads
ads

Our Facebook Page